• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

স্টাফ রিপোর্টার / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ মাহফুজুর রহমানের যোগদান

স্টাফ রিপোর্টার:ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ মাহফুজুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।

দায়িত্ব গ্রহণের দিনই তিনি উপজেলা পরিষদ কার্যালয়ে এসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, শৈলকুপার সার্বিক উন্নয়ন, সচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি আশা প্রকাশ করেন।

মোঃ মাহফুজুর রহমান এর আগে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ে সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক অঙ্গনে সুনামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে। দক্ষতা, শৃঙ্খলা ও সততার মাধ্যমে দায়িত্ব পালনের জন্য তিনি পরিচিত।

নতুন ইউএনও’র যোগদানে শৈলকুপাবাসীর মাঝে আশার সঞ্চার হয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ তাকে স্বাগত জানিয়ে উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সবাই আশা করছেন, মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে শৈলকুপা উপজেলা আরও গতিশীল ও উন্নয়নবান্ধব প্রশাসনিক সেবা লাভ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/