• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

মহেশপুর সীমান্তে বিজিবির টানা অভিযান মাদকসহ ৯ জন আটক

মোহাম্মদ সাইফুল ইসলাম,মহেশপুর প্রতিনিধি / ৮২ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

  • মহেশপুর সীমান্তে বিজিবির টানা অভিযান মাদকসহ ৯ জন আটক

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টানা অভিযানে মাদক,অবৈধ মদ ও ভায়াগ্রা ট্যাবলেটসহ নয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক ব্যক্তিদের মধ্যে আছেন মাদক বহনকারী,অবৈধভাবে ভারত থেকে আসা ও ভারত যাওয়ার চেষ্টাকারী বাংলাদেশি নাগরিক।

আজ শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর চারটি পৃথক অভিযানে এসব আটক ও উদ্ধার করা হয়।বিজিবি বলছে সীমান্তে মাদক ও অবৈধ পারাপার ঠেকাতে অভিযান আরও জোরদার করা হয়েছে।প্রথম অভিযান ভোর ৫টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গার ইসলামপুর গ্রামের পিচমোড়ে।সেখানে জীবননগর বিওপির টহল দল মো. কাসেদ আলী (৫০) কে ১১৮ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি বাটন মোবাইল ফোন ও একটি ভ্যানসহ আটক করে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সন্তোষপুর গ্রামের মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৯৫ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

আজ সকাল ৯টা ৩০ মিনিটে চাপাতলা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসা ছয়জনকে আটক করা হয় তাদের মধ্যে দুইজন পুরুষ, দুইজন নারী ও দুইজন শিশু। পুরুষরা হলেন খুলনার পাইকগাছার মোঃআলামিন মোড়ল (৩৭) ও সুমন আলী সরদার (২৯)।দুপুর ১১টা ৪০ মিনিটে খোসালপুর গ্রামে আরেক অভিযানে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় এক নারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের থানায় সোপর্দ ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/