
শৈলকুপা উপজেলা প্রশাসনের আয়োজন স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ৭ চিকিৎসককে ফুলেল শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত ৭ জন চিকিৎসককে ফুল দিয়ে বরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবযোগদানকারী চিকিৎসকরা হলেন ডা: ফারহানা তাসনিম, ডা: আসাদুজ্জামান জোহা, ডা: নাজমুস সাকিব, ডা: আফরা আজুম অনন্যা, ডা: চয়ন কুমার বিশ্বাস, ডা: জান্নাতুল ফেরদৌস এবং ডা: বাপ্পা ঘোষ। তাদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানানো হয় এবং কর্মস্থলে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: রাশেদ আল মামুন, কৃষি কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা: মোঃ রাসেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফ উদ্দিন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মহিউদ্দিন ।
বক্তারা বলেন, নতুন চিকিৎসকদের যোগদানের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং উপজেলার সাধারণ মানুষ দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পাবে। উপজেলা প্রশাসন চিকিৎসকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে।
https://slotbet.online/