• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

আনন্দ র‍্যালি ও সমাবেশে প্রাণবন্ত ডিমলা, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

  1. আনন্দ র‍্যালি ও সমাবেশে প্রাণবন্ত ডিমলা, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

(নীলফামারী) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় দলীয় নেতারা।

র‌্যালি-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাক হোসেন, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেসুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সহ-সভাপতি আমিনুর রহমান গাজী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

পরে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বিজয় চত্বরে এসে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/