• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর লাশ উদ্ধার, পাথারিয়ায় বিক্ষোভ

মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: / ৯১ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

শান্তিগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর লাশ উদ্ধার, পাথারিয়ায় বিক্ষোভ

মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জে নিখোঁজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শান্তিগঞ্জ উপজেলার শরীফপুর এলাকায় একটি ইটভাটার পাশে সুরমা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে,খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাথারিয়া বাজারে সর্বস্তরের জনগণ সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে। বিক্ষোভে যোগ দেন জমিয়তের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা নুরুল ইসলাম খান, সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ।

বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আল্টিমেটাম দেন। বক্তারা বলেন,এটি শুধু একজন ব্যক্তিকে হত্যার ঘটনা নয়, এটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। আমরা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খুনীদের দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

স্থানীয় জনগণ ও জমিয়ত নেতাদের অংশগ্রহণে বিক্ষোভে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/