• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শান্তিগঞ্জে জমি বিরোধে আদালতের সরেজমিন পরিদর্শন, উভয়পক্ষের সম্মতিতে মীমাংসার উদ্যোগ

মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: / ৯৩ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

শান্তিগঞ্জে জমি বিরোধে আদালতের সরেজমিন পরিদর্শন,

উভয়পক্ষের সম্মতিতে মীমাংসার উদ্যোগ

মান্নার মিয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় আদালতের সরেজমিন পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাথারিয়া বাজারের আল মদিনা মার্কেটের সামনে নালিশাভুক্ত ভূমি পরিদর্শনে উপস্থিত হন সুনামগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ।

পরিদর্শনকালে তিনি উভয়পক্ষকে নিয়ে আলোচনা করেন এবং মামলার শান্তিপূর্ণ মীমাংসার উদ্যোগ নেন। আদালতের এ প্রস্তাবে উভয়পক্ষই স্বতঃস্ফূর্তভাবে সম্মতি জ্ঞাপন করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়েছিল গত ২৮ আগস্ট ২০২৫ তারিখে। এ সময় কমিশনার মোঃ রফিকুল ইসলাম-১ জবানবন্দি ও জেরা হলফান্তে প্রদান করেন এবং তদন্ত প্রতিবেদনসহ প্রয়োজনীয় নথি আদালতে দাখিল করেন।

উক্ত মামলাটি গাজীনগর গ্রামের ওয়ারিছ গং ও তালুকগাঁও গ্রামের ময়না মিয়া গংদের মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দায়ের করা হয়।

সরেজমিনে উপস্থিত থেকে সিনিয়র সহকারী জজ মোঃ জুনাইদ উভয়পক্ষকে বিরোধ মিমাংসার জন্য পরামর্শ দিলে তাৎক্ষণিকভাবে তারা এতে সম্মতি প্রদান করেন।

স্থানীয়ভাবে এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে অনেকে বলেছেন, আদালতের উদ্যোগে যদি এ ধরনের বিরোধের সমাধান হয় তবে সামাজিক সম্প্রীতি বজায় থাকবে এবং মানুষ দীর্ঘদিনের হয়রানি থেকে মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/