• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল পাঁচটায় নতুন বাজারে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। তিনি বলেন, ‘বিএনপিকে শক্তিশালী করতে হলে নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনোদের নবায়ন করা জরুরি। দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল মাখন, শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শৈলকুপা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা

ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/