• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপার ঝাউদিয়া আবাসনের খেলোয়াড়দের পাশে জামায়াতে ইসলামী, ফুটবল উপহার প্রদান

Reporter Name / ১০৮ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

শৈলকুপার ঝাউদিয়া আবাসনের খেলোয়াড়দের পাশে জামায়াতে ইসলামী, ফুটবল উপহার প্রদান

শৈলকুপা, ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার ঝাউদিয়া আবাসন প্রকল্পের তরুণ খেলোয়াড়দের ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে তাদের মাঝে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শৈলকুপা পৌর শাখা। ২২ আগস্ট শুক্রবার বিকালে পৌর এলাকার ঝাউদিয়া আবাসন প্রকল্পের তরুণ খেলোয়াড়দের আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ৯ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কমিশনার প্রার্থী মোঃ মাহবুবুল আলম, মোঃ জামাল উদ্দিন, রাজু আহমেদ এ ছাড়াও
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ঝাউদিয়া আবাসনের তরুণ খেলোয়াড় ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উপহার বিতরণকালে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামায়াতে ইসলামী একটি কল্যাণকামী সংগঠন হিসেবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই উদ্যোগ গ্রহণ করেছে।
বক্তারা আরও বলেন, এই ধরনের গঠনমূলক কার্যক্রম যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে। ভবিষ্যতেও সমাজের প্রয়োজনে এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।
ঝাউদিয়া আবাসনের খেলোয়াড়রা এই উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই ফুটবল তাদের নিয়মিত অনুশীলনে সহায়তা করবে এবং খেলাধুলার প্রতি আরও মনোযোগী হতে প্রেরণা জোগাবে। এলাকার বাসিন্দারা জামায়াতে ইসলামীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/