• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে জোরদার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে জামায়াত…….মোবারক হোসাইন

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে জোরদার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে জামায়াত…….মোবারক হোসাইন

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন,আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে নির্বাচনী প্রচারণা জোরদার করেছি। জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই আমাদের মূল লক্ষ্য। ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনী কর্মকাণ্ড ত্বরান্বিত করা হয়েছে।

শনিবার বিকালে যশোর-কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২ আসনের মোট ১৩২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার পদক্ষেপ এবং জনগণের কাছে সরাসরি বার্তা পৌঁছানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনার এক পর্যায়ে মোবারক হোসাইন বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পিআর (PR) পদ্ধতি অত্যন্ত কার্যকর। এ পদ্ধতিতে প্রতিটি ধাপ সুসংগঠিতভাবে সম্পন্ন হয়, টিমওয়ার্ক শক্তিশালী হয় এবং জনগণের আস্থা অর্জনে সহজ হয়।

তিনি আরও বলেন,কিন্তু একটি পক্ষ এখনো এই পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না। আমাদের একজন কেন্দ্রীয় নেতা বলেছেন, তারা চাইলে আমাদের কাছ থেকে শিখতে পারে। আমরা তাদের শিখিয়ে দিতে প্রস্তুত আছি।

প্রতিটি প্রার্থী জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন, গণমাধ্যমে ইতিবাচক প্রচারণা এবং সামাজিক মাধ্যমে সক্রিয় ভূমিকার মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তুলতে সক্ষম হবে। দায়িত্বশীল ও শক্তিশালী টিমওয়ার্কের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব বলে মনে করেন তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/