
ঝিনাইদাহ মহেশপুরে ইয়াবা ট্যাবলেট সহো দুই যুবোক গ্রেপ্তার
রিয়াজুল ইসলাম মহেশপুর ঝিনাইদহ: মহেশপুর থানা পুলিশ ও ১০ ইবি ভৈরবা আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে ৩৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই) জন আসামী গ্রেফতার প্রসঙ্গে।
ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় কর্মরত এসআই(নিঃ)/ টিপু সুলতান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় সরকারী পিকআপ যোগে রাত্রীকালীন জরুরী আইন শৃঙ্খলা ডিউটিসহ ১০ ইবি ভৈরবা আর্মি ক্যাম্প, মহেশপুর থানা, ঝিনাইদহ এর উর্ধ্বতন কর্তৃপক্ষ ও অফিসার ফোর্সের নেতৃত্বে সেনা বাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা কালে ইং-০২/০৯/২০২৫ তারিখ ০০.১৫ ঘটিকা হতে ০২.১০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কাজল মিয়া (৩৯), পিতা- মৃত সিরাজ মিয়া, মাতা- মোছাঃ জাহানারা বেগম, ২। মোঃ তোতা মিয়া (৪৫), পিতা- মৃত আঃ হামিদ মিয়া, মাতা- মৃত সাফিয়া বেগম, উভয় সাং-যোগীহুদা মাঝপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহদ্বয়কে ধৃত করেন এবং আসামী মোঃ মালেক মিয়া (৪৫), পিতা- মৃত মজনু মিয়া, সাং- যোগীহুদা মাঝপাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ও পলাতক আসামীর বসতবাড়ী হতে সর্বমোট ৩৬৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। যৌথ অভিযান পাটি ধৃত আসামীদ্বয় এবং জব্দকৃত আলামত সহ থানায় হাজির হলে এসআই(নিঃ)/টিপু সুলতান এজাহার দায়ের করেন। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। থানা এলাকায় অভিযান অব্যাহত আছে।
https://slotbet.online/