• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

ছাতকে ইউএনও ওসি’র সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি পাপলু মিয়া  / ৮২ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ছাতকে ইউএনও ওসি’র সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি পাপলু মিয়া

সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তরিকুল ইসলাম ও ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং রাত ৯ টা অফিসার ইনচার্জ কার্যালয় শফিকুল ইসলাম খানের সাথে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাসের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, ব্যবসায়ী রবীন্দ্র কুমার দাস, মনজিত ঘোষ, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিবুর রহমান মুহিব,৯ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদির, মানিক আচার্য্য, রতন নাগ, পিংকু দাস, সমিরন দাস, তূর্য রায় প্রমুখ।

সাক্ষাৎকালে ইউএনও মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা জরুরি। মফস্বলে পারস্পরিক যোগাযোগ ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা রাখতে পারে।”

তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা টেকসই করতে সমাজের প্রতিটি স্তরে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহনশীলতা বজায় রাখা প্রয়োজন। এ সময় ছাতক থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন আমাদের পক্ষ থেকে আইনানুক যতটুকু সহযোগিতা করে প্রয়োজন সব আমরা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/