• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

মধ্যনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি  / ৮৯ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মধ্যনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ২টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক জননেতা আনিসুল হক, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোসাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সাজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রোকন উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির হোসেন সাগর প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে শহীদ প্রেসিডেন্ট

জিয়াউর রহমানের অবদান অতুলনীয়। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। তিনি বলেন, “গণতন্ত্র পুনঃউদ্ধারে জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই সামনে এগিয়ে যেতে হবে।

সংকটময় মুহূর্তে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারে কেবল একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার। এসময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/