
মহম্মদপুর পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: তরিকুল ইসলাম মহম্মদপুর(মাগুরা)প্রতিনিধি,
মাগুরার মহম্মদপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ (দুই শত পঞ্চাশ) পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৭টা ৫ মিনিটে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে শালিখা থানার এসআই (নিঃ) মোঃ মাহবুবুল ইসলাম রাজ-এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানাধীন নহাটা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে রনজিৎপুর গ্রামের ওহি মার্কেটের সামনে থেকে জাকির (৩১), পিতা: আককাচ মোল্যা, গ্রাম: দরিসালধা, থানা: মহম্মদপুর, জেলা: মাগুরা-কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশ সুপার জানান, “মাদক আমাদের সমাজকে ধ্বংস করছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাগুরা জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
স্থানীয়রা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে তরুণ সমাজকে বিপথগামী করছে। তারা আশা প্রকাশ করেন, পুলিশের এ ধরণের অভিযান নিয়মিত চলবে।
https://slotbet.online/