• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

সলঙ্গায় র‌্যাব-১২ এর অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ / ৯৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সলঙ্গায় র‌্যাব-১২ এর অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ৩ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ তিনজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় গত ২ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস দল সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ছাইফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে মাদক পরিবহনের সময় তিন নারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. মোছাঃ সাথী আক্তার (৩০), স্বামী- মোঃ মাসুদ রানা

২.মোছাঃ আজেদা বেগম (৪৪), স্বামী- মোঃ আবু তালেব খান, পিতা- মৃত আবুল হোসেন ৩.মোছাঃ শারমিন আক্তার (৩১), পিতা- মোঃ আব্দুল খালেক, সাং- উত্তর গোপালপুর, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।

র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে পারস্পরিক যোগসাজশে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। জনগণকে মাদকবিরোধী লড়াইয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/