• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

“চেস বোর্ডে ঘুঁটির মহারণ—চট্টগ্রামে অপরাজিত সাকলাইনের রাজত্ব”অপরাজিত চ্যাম্পিয়ন সাকলাইন,,

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ  / ৭৬ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

“চেস বোর্ডে ঘুঁটির মহারণ—চট্টগ্রামে অপরাজিত সাকলাইনের রাজত্ব”অপরাজিত চ্যাম্পিয়ন সাকলাইন,,

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ দাবা ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বিভাগীয় সিরিজ ইন্টারন্যাশনাল দাবা টুর্নামেন্ট-২০২৫ এ ফিদে মাস্টার সাকলাইন সাজিদ একক আধিপত্যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আসরে ৮ রাউন্ডের খেলায় সাকলাইন পূর্ণ ৮ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান অর্জন করেন। শেষ খেলায় তিনি তানভীর আলমকে হারিয়ে এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।

সমান খেলায় ৬.৫ পয়েন্ট সংগ্রহ করেও ট্রাইব্রেকারে রানার্স আপ হন গোলাম মুস্তফা । তুষিন তালুকদার তৃতীয়, মঞ্জুর আলম চতুর্থ, সোহেল চৌধুরী পঞ্চম, তানভীর আলম ষষ্ঠ, আহমেদ ফিরোজ সপ্তম, দেলোয়ার হোসেন অষ্টম, শাহিনুর হক নবম এবং শেখ খায়রুল ইসলাম দশম স্থান অর্জন করেন।

চট্টগ্রাম বিভাগের সেরা খেলোয়াড় হয়েছেন ফিদে মাস্টার আবদুল মালেক। মহিলা বিভাগে কুমিল্লার নুসরাত জাহান আলো শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। অন্যদিকে অনূর্ধ্ব-১৪ বিভাগে সৈয়দ শফিউল মুসনাবিন শিরোপা জয় করে।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কনভেনশন মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। দাবা কমিটির সম্পাদক প্রকৌশলী এস এম তারেক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি এনায়েত হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন সিসিপিএ সভাপতি শহীদুর রহমান, ক্রীড়া সংগঠক রাকিব উল ইসলাম সাচ্চু, সৈয়দ আবদুল আহাদ, মহসিন জামাল পাপ্পু, নুরুল আমিন এবং মহিলা সদস্য তানজিলা তুর নুর।

টুর্নামেন্টের তথ্যচিত্রঃ অংশগ্রহণকারী দাবাড়ু : ১১৪ জন,,মোট প্রাইজমানি : ১,৩৮,০০০ টাকা (এক লক্ষ আটত্রিশ হাজার)ট্রফি ও নগদ পুরস্কার : বিজয়ীদের মধ্যে বিতরণ,,চীফ আরবিটার : প্রকৌশলী এস এম তারেক,,অনুমোদন : বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/