• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

মাছ প্রতীকে সিনিয়র সহ সভাপতি পদে মোঃ সাইকুল ইসলাম

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি / ৯৪ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

মাছ প্রতীকে সিনিয়র সহ সভাপতি পদে মোঃ সাইকুল ইসলাম

শফিকুল ইসলাম শফিক,মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির আসন্ন কাউন্সিলে সিনিয়র সহ সভাপতি পদে মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ সাইকুল ইসলাম।

আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। এদিন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে মাঠে-ঘাটে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। বর্তমানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং এর আগে ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এলাকায় একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত সাইকুল ইসলাম সংকটময় মুহূর্তে সবসময় কর্মীদের পাশে থেকেছেন। তার সমর্থকদের বিশ্বাস, তাকে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত করা হলে ইউনিয়ন বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

নিজের প্রতিক্রিয়ায় মোঃ সাইকুল ইসলাম বলেন—

আমি সবসময় বিএনপির রাজনীতির সঙ্গে মাঠে-ঘাটে সক্রিয় থেকেছি। অতীতে ইউনিয়ন বিএনপির সদস্য এবং বর্তমানে আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দলের দায়িত্ব পালন করছি। আমার রাজনীতি কোনো পদ-পদবীর জন্য নয়, বরং জনগণ ও দলের স্বার্থে নিবেদিত একটি পথচলা।

যদি আমাকে সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়, তবে সততা, নিষ্ঠা ও ঐক্যের ভিত্তিতে ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করব। কর্মীদের অধিকার রক্ষা, সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা এবং দলের জন্য ত্যাগ স্বীকার করতে আমি সর্বদা প্রস্তুত।

আমি আসন্ন কাউন্সিলে সকল ভোটারের কাছে বিনীত অনুরোধ জানাই—আমার প্রতীক মাছে ভোট দিন। আপনাদের সমর্থনই আমাকে দল ও জনগণের সেবা করার শক্তি যোগাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/