
শ্রীনগরে একটুখানি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়
আব্দুল মান্নান সিদ্দিকী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নিম্ন অঞ্চলএলাকায় একটুখানি বৃষ্টি হলে বসবাসরত বাড়িঘর তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
জানাযায় যেসব এলাকায়এ ধরনেরজলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে তার পিছনে মূল কারণ ড্রেনেজ ব্যবস্থা না থাকা।
এছাড়া খাল বিলের মুখগুলো বন্ধ থাকায়এবং প্রভাবশালী মহল খাল বিল ভরাট করে এসব খাল বিলের উপর বাসস্থান নির্মাণ করায় এবং
বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় নিম্নঅঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টির ফলে সারা বছরই তাদের দুর্ভোগ পোহাতে হয় ।
ভুক্তভোগীরা জানান ,এই ব্যাপারে তারা
জনপ্রতিনিধিদের অবগত করেন ।
এ ব্যাপারে সহযোগিতা চাইলে
জনপ্রতিনিধিরা তাদেরকে সাথে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করলেও তা বাস্তবায়িত না হওয়ায় দিনের পর দিন তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে ।
https://slotbet.online/