• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শৈলকুপায় ১৪৪ ধারা ভঙ্গ করে গাছ কেটে নেওয়ার অভিযোগ

মোবাইল করোসপন্ডেন্ট : / ১৭৩ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

শৈলকুপায় ১৪৪ ধারা ভঙ্গ করে গাছ কেটে নেওয়ার অভিযোগ

মোবাইল করোসপন্ডেন্ট :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আদালতের নির্দেশে জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমির একটি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, উপজেলার মধুপুর ইউনিয়নের ১৩২ নং চণ্ডিপুর মৌজার,৪৩০-৪৩১ দাগের জমি নিয়ে প্রথম পক্ষ মো. সবুজ আলী (৩৪), পিতা- মোঃ সরোয়ার হোসেন, সাং- চাপাইগাছি, ডাকঘর-আলমাপুর, থানা ও জেলা-কুষ্টিয়া সদরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন দ্বিতীয় পক্ষের তিনজন।

দ্বিতীয় পক্ষের ১. মো. রুবেল হোসেন (৩৮) পিতা মৃত লোকমান মিয়া,২. মো.ছিলাম মিয়া (৫৫) মৃত্যু মকছেদ মিয়া,৩. মোছাঃ উশা খাতুন (৩৩) স্বামী রাসেল হোসেন। সর্ব সাং- মধুপুর, ডাকঘর-গাড়াগঞ্জ, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ।এছাড়াও গাছ ব্যবসায়ীর অনেকেই এই কাজের সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা যায়।

 

দীর্ঘদিনের বিরোধের জেরে আদালত চলতি বছরের ২০ আগস্ট ২০২৫ইং ওই জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। কিন্তু অভিযোগ উঠেছে, আদালতের নির্দেশ অমান্য করে দ্বিতীয় পক্ষের রুবেল হোসেনের লোকজন বিরোধপূর্ণ জমি থেকে মূল্যবান গাছ কেটে পরিবেশের ক্ষতি সাধন করে।

পরে পুলিশের হস্তক্ষেপে গাছগুলো ফেলে যেতে বাধ্য হয়।

প্রথম পক্ষের দাবি, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও গাছ কেটে নেওয়া স্পষ্টত আদালতের আদেশ ভঙ্গ। এতে তাদের ক্ষতির পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

অভিযুক্ত রুবেল হোসেন গাছ কাটার কথা স্বীকার করেন, বলেন প্রশাসনের লোক এসেছিল তাদের সঙ্গে কথা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান ঘটনাটি আমি জানার পর দ্রুত ওই এলাকার বিট অফিসার এএসআই জাহাঙ্গীরকে ঘটনা স্থলে যেতে বলি সে ঘটনা স্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করেছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পুলিশে নিয়ন্ত্রণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/