• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

স্টাফ রিপোর্টার / ২৩৬ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

অসুস্থ কৃষক মনিরুলের পাকা ধান ঘরে তুলে দিল জামায়াতে ইসলামী

স্টাফ রিপোর্টার:অসুস্থ হয়ে পড়ায় মাঠ থেকে নিজের পাকা ধান কাটতে না পারায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিল শৈলকুপা উপজেলা জামায়াতে ইসলামী। দলের সাংগঠনিক সেক্রেটারি জুলকারনাইমের নেতৃত্বে জামায়াতের কর্মী ও সমর্থকরা অসুস্থ কৃষক মনিরুল ইসলামের ধান কেটে ঘরে তুলে দেন।

 

ঘটনাটি ঘটে সোমবার (পহেলা ডিসেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর কাঁচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামে। কৃষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় নিজের জমির ধান কাটতে পারছিলেন না। পাকা ধান মাঠে পড়ে থাকায় আর্থিক ক্ষতির শঙ্কায় দিন কাটছিল তার। বিষয়টি জানতে পেরে জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি জুলকারনাইম স্বেচ্ছায় উদ্যোগ নেন।

 

তার নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা মাঠে গিয়ে ধান কেটে মাড়াই করে নিরাপদে কৃষকের বাড়িতে পৌঁছে দেন। কয়েক ঘণ্টার শ্রমে জমির পুরো ধান ঘরে উঠলে মনিরুল ইসলামের মুখে ফেরে হাসি।কৃষক মনিরুল ইসলাম বলেন,“অসুস্থতার কারণে আমি একেবারেই অসহায় হয়ে পড়েছিলাম। ধান তুলতে পারব কি না তা নিয়েই চিন্তায় ছিলাম। জামায়াতের ভাইয়েরা এগিয়ে এসে আমার ধান ঘরে তুলে দিলেন। আমি এই সহযোগিতাকে সত্যিকারের মানবিক সেবা হিসেবে দেখছি।”এ সময় জামায়াতে ইসলামী নেতা জুলকারনাইম বলেন,“মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”এলাকাবাসী জামায়াতের এই উদ্যোগকে প্রশংসনীয় ও মানবিক কাজ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও সামাজিক সেবামূলক এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/