• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

শ্যামনগরে জেলা প্রশাসকের নানাবিধ উন্নয়ন কাজের উদ্বোধন

হুসাইন বিন আফতাব, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: / ৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শ্যামনগরে জেলা প্রশাসকের নানাবিধ উন্নয়ন কাজের উদ্বোধন

হুসাইন বিন আফতাব, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:

সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ শ্যামনগর উপজেলায় একাধিক উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিনি উপজেলার প্রধান গেট, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ “শ্যামল ছায়া”, শিশু পার্ক “আকাশলীনা কচিকাচার মেলা”, কনফারেন্স রুম “পুষ্প মালঞ্চ”, আকাশলীনা ঘাটলা “নোঙর” এবং আকাশলীনা গেস্ট হাউজ “বনবিবি”-এর উদ্বোধন করেন।

এ সময় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পরে শ্যামনগর উপজেলা ক্যাম্পাসে লোকনাট্য ছাতিমতলায় সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে “সুশিক্ষিত শিক্ষার্থী: সমুন্নত পৃথিবী” স্লোগানকে সামনে রেখে ‘মিট দ্যা স্টুডেন্টস’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সেক্রেটারি এস এম মোস্তফা কামালসহ সরকারি কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/