• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক  শৈলকুপায় আত্মহত্যা প্রতিরোধে গবেষণাভিত্তিক নীতি প্রণয়নে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত শৈলকুপায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি: শূন্যরেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন ৬০ জন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘লাল টেলিফোনের’ তার চুরি: সচিবালয়ের কর্মী ও ভাঙারি ব্যবসায়ীর ৫ দিনের রিমান্ড দৌলতদিয়ায় আবারও ফেরিঘাটে বাস নদীতে, ভাগ্যক্রমে বাঁচলেন ৩৭ যাত্রী শৈলকূপায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত শৈলকুপায় অসহায় ক্যান্সার রোগীর পাশে ব্রাদারস ফাউন্ডেশন শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় জলাবদ্ধতা

মোহাম্মদ সাইফুল ইসলাম ঝিনাইদহ জেলা প্রতিনিধ / ৯৬ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় জলাবদ্ধতা

শিক্ষার্থীদের খেলাধুলা ও নামাজ আদায়ে বিঘ্ন, দ্রুত পানি নিষ্কাশনের দাবি
সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-
ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল (এমএ) মাদ্রাসা। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় পড়াশোনা করছে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৫১১ জন ও ছাত্র ৬৮৯ জন। শিক্ষক রয়েছেন ৩৩ জন ও কর্মচারী ৬ জন।

কিন্তু এতো বড় শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও মসজিদে বর্ষা এলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। মাদ্রাসার খেলার মাঠে হাঁটু সমান পানি জমে থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা তো দূরের কথা, ঠিকমতো চলাচলও করতে পারে না। এমনকি মসজিদে মুসল্লিরা নামাজ আদায়েও সমস্যার সম্মুখীন হন।

এ প্রসঙ্গে একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, একটু বৃষ্টি হলেই পুরো মাঠ পানিতে ডুবে যায়। এতে ক্লাস করতে এবং মাদ্রাসায় প্রবেশ করতেও আমাদের দুর্ভোগ পোহাতে হয়। তাই আমরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা চাই।

মাদ্রাসার মুহাদ্দিস রবিউল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মাঠ ও আশপাশে জলাবদ্ধতা স্থায়ী আকার ধারণ করেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরোয়ার হোসেন জানান, ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু অল্প বৃষ্টিতেই পুরো মাঠ ও আঙিনায় পানি জমে যায়। এতে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েই দুর্ভোগে পড়েন। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/