• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

ঝিনাইদহে যুব জামায়াতের উদ্যোগে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন

Reporter Name / ১০৬ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ঝিনাইদহে যুব জামায়াতের উদ্যোগে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন

সাইফুল ইসলাম ঝিনাইদহ সংবাদদাতা-

ঝিনাইদহ শহরের ৫নং ওয়ার্ডের সি অ্যান্ড বি পুকুরপাড় উপশহর পাড়ায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকালে যুব জামায়াতের উদ্যোগে ও সেলিম হোসেনের নেতৃত্বে টিউবওয়েলটি স্থাপন করা হয়।

দীর্ঘদিন ধরে এলাকার মানুষ বিশুদ্ধ পানির অভাবে ভোগান্তির শিকার হচ্ছিলেন। নতুন এই টিউবওয়েল বসানোর ফলে স্থানীয়রা স্বস্তি ফিরে পাবেন বলে আশা করছেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর। তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। বিশুদ্ধ পানি সরবরাহের এই উদ্যোগ শুধু একটি সামাজিক কাজ নয়, এটি মানবসেবার অংশ। আমরা চাই প্রত্যেক নাগরিক যেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সুবিধা পান।

এছাড়া জেলা সহকারী সেক্রেটারি কাজী সগির আহমদ, শহর সেক্রেটারি ইসরাইল হোসেন, শহর যুব জামায়াতের সভাপতি মেহেদী হাসান রাজু, সাগান্না ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ফিরোজ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এ উদ্যোগে তাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে এবং এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/