• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক যুব দিবসে শৈলকুপায় জামায়াতের যুব র‍্যালি মহেশপুরে যুব জামায়াতের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে নাঙ্গলকোটে পাঁচদিন পর পরিত্যক্ত বাগান থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, জব্দ সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওয়ের ডাক সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ৩ স্বরূপনগরে সরকারি রাস্তা দখলমুক্তের দাবিতে মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা আদালতে ভাঙচুর ও বিচারকের ওপর হামলার প্রতিবাদ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা
বিজ্ঞাপন
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞাপন দিতে কল করুন : মোবাইল : ০১৯২১-৭৭৪৯১১।

উদ্বোধনের ৯ বছর পরেও লোকবল সংকটে ভুগছে শ্রীনগরের হেলথ টেকনোলজি ইনস্টিটিউট

মোহাম্মদ জাকির লস্করঃ / ১০৬ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

উদ্বোধনের ৯ বছর পরেও লোকবল সংকটে ভুগছে শ্রীনগরের হেলথ টেকনোলজি ইনস্টিটিউট

মোহাম্মদ জাকির লস্করঃ

মুন্সিগঞ্জের শ্রীনগরে চালু হয়েছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)—স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। চার বছর মেয়াদি কোর্স শেষে শিক্ষার্থীদের করতে হয় আরও এক বছরের ইন্টার্নশিপ। কিন্তু নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি এখন লোকবল সংকট ও প্রশাসনিক সমন্বয়হীনতায় জর্জরিত।

শ্রীনগর উপজেলা সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে, মধ্য ভাগ্যকুল সড়কের পাশে সাড়ে ৪ একর জায়গাজুড়ে নির্মিত হয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৫ সালের ২৭ নভেম্বর ভবন নির্মাণকাজ সম্পন্ন হলে এর উদ্বোধন করেন তৎকালীন এমপি সুকুমার রঞ্জন ঘোষ।

প্রতিষ্ঠানটিতে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১৩১ জন। এর মধ্যে

ছাত্র : ৪৫ জন, ছাত্রী : ৮৬ জন

শিক্ষার্থী ভর্তি শুরু হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে। বর্তমানে চলছে তৃতীয় ব্যাচ (২০২৪-২৫)।

প্রতিষ্ঠান পরিচালনায় প্রয়োজন অন্তত ৬ জন শিক্ষক। কিন্তু বাস্তবে রয়েছেন মাত্র ৩ জন। ফলে পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষক স্বল্পতার কারণে নিয়মিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

প্রতিষ্ঠানটি চালু থাকা সত্ত্বেও উপজেলা প্রশাসনের সাথে নেই কোনো সমন্বয়। ফলে বিভিন্ন সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষক সংকটসহ অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, উপজেলা প্রশাসন ও কর্তৃপক্ষ যদি সমন্বিতভাবে এগিয়ে আসে, তবে শ্রীনগরের এই শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যখাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে।

স্বাস্থ্য শিক্ষায় আলোর দিশা দেখালেও, শ্রীনগরের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি আজ দিশেহারা শিক্ষক সংকট ও প্রশাসনিক উদাসীনতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/